Apan Desh | আপন দেশ
islamibank
Header Advertisement
Shopno
বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা 

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা 

বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি সংকট মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বন করছে সরকার। এর ধারাবাহিকতায় দেশের সব তফসিলি ব্যাংকের জন্য বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ সংকটের ঝুঁকি মোকাবিলায় রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে।

Shopno
Header Advertisement

অনলাইন জরিপ

নিজ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তার এ আশাপুরণ হবে বলে মনে করেন?

Header Advertisement
পাইপলাইনে তিন লাখ ৩৬ হাজার টন ডিজেল

পাইপলাইনে তিন লাখ ৩৬ হাজার টন ডিজেল

চলতি মার্চ মাসে দেশে যুক্ত হবে তিন লাখ ৩৬ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। এতে জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি মিলতে পারে। এ জ্বালানি সরবরাহ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বিকল্প দেশ থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করা হচ্ছে। এর মধ্যে ১১টি চালানে আসবে দুই লাখ ৮১ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। বাকি ৫৫ হাজার মেট্রিক টন ডিজেল পাওয়া যাবে দেশের শোধনাগার ও পেট্রোলিয়াম প্ল্যান্ট থেকে। দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর জন্য এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি মাদার ভেসেল সৌদি আরবের রাস তানুরা বন্দর এ আটকা পড়েছে। ‘এমটি নর্ডিক পলাঙ’ নামের জাহাজটি গত ২ মার্চ চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি এখনো বন্দরে নোঙর করে আছে।

‘রেগুলেটর না থাকায় নদী ভাঙন রোধ করা যাচ্ছে না’

‘রেগুলেটর না থাকায় নদী ভাঙন রোধ করা যাচ্ছে না’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছে না। নদীর দুই দিকেই ভাঙছে। ভবিষ্যতে একনেক কমিটিতে মুছাপুর রেগুলেটর প্রকল্প পাস হবে। এরপর মুছাপুর রেগুলেটর ও মুছাপুর ক্লোজারের কাজ শুরু হবে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে নোয়াখালী কোম্পানীগঞ্জে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিস্কাশন ব্যবস্থানর উন্নয়ন (অংশ-১) প্রকল্প এলাকা পরিদর্শন কর্মসূচিতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Header Advertisement
Header Advertisement