Apan Desh | আপন দেশ

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:৩০, ১২ মার্চ ২০২৬

আপডেট: ০০:৩৭, ১২ মার্চ ২০২৬

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপুকে গ্রেফতার করেছে র‍্যাব–১১। মঙ্গলবার (১০ মার্চ) রাতে বন্দর থানার পূর্ব চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু এবং বেশ কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়।

বুধবার (১১ মার্চ) বিকেলে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত দিপু বন্দরের মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামের মুইচা কালাম ওরফে আবু কালামের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে।

আরও পড়ুন <<<>>> মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ৩

র‍্যাব জানায়, দিপু দীর্ঘদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল এবং মাদক ব্যবসার অভিযোগও রয়েছে। গ্রেফতারকৃত দিপুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়