Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৫৭, ১২ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

ছবি: আপন দেশ

জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে লাগানো হয়েছে খোদাই করা কালেমা খচিত ক্যালিগ্রাফি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে এ কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি বসানো হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতা অভ্যুত্থানের পর সংসদ ভবন সংস্কার হয়েছে। অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কালেমা লেখা স্থাপন করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন।

আরও পড়ুন<<>>ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ  

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বুধবার দুপুরে সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠকের সময় এ নির্দেশনা দেন তারেক রহমান। এরপর অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর আরবি ক্যালিগ্রাফি দেয়ালে স্থাপন করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় বসছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। এরইমধ্যে নব নির্বাচিত এমপিরা সংসদ ভবনে ঢুকতে শুরু করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়