Apan Desh | আপন দেশ

ইরানকে ড্রোনযুদ্ধ শেখাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০২, ১১ মার্চ ২০২৬

ইরানকে ড্রোনযুদ্ধ শেখাচ্ছে রাশিয়া

রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত উন্নত ড্রোন কৌশল ইরানকে সরবরাহ করছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। পশ্চিমা এক গোয়েন্দা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এ কৌশল ব্যবহার করে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের নকশায় তৈরি হলেও ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোতে ব্যাপকভাবে উৎপাদিত শাহেদ ড্রোন উপসাগরীয় অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। এতদিন ইরানকে মূলত গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করলেও এখন সামরিক প্রযুক্তি ও কৌশলগত সহায়তাও দিচ্ছে রাশিয়া।

নাম প্রকাশ না করার শর্তে ওই পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা বলেন, আগে যে সহায়তা দেয়া হতো তা তুলনামূলকভাবে সীমিত ছিল। কিন্তু বর্তমানে তা আরও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে ইউএএস (ড্রোন) লক্ষ্য নির্ধারণ কৌশল ব্যবহার করেছে, সেগুলোও এখন ইরানকে দেয়া হচ্ছে।

তবে ঠিক কী ধরনের কৌশলগত সহায়তা দেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রায়ই একসঙ্গে একাধিক শাহেদ ড্রোন ঢেউয়ের মতো পাঠিয়েছে, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে উড্ডয়নের সময় নিয়মিত দিক পরিবর্তন করে। এ বিষয়ে মন্তব্য জানতে ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

বুধবার (১১ মার্চ) এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইতোমধ্যে ড্রোনের মাধ্যমে ইরানি শাসনব্যবস্থাকে সমর্থন দিতে শুরু করেছে। রাশিয়া ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও ইরানকে সহায়তা করতে পারে।

আরও পড়ুন <<>> ইরাকি হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

এরই মধ্যে ইউক্রেন উপসাগরীয় অঞ্চলে ড্রোন প্রতিরোধে বিশেষজ্ঞ পাঠিয়েছে। তারা তুলনামূলকভাবে কম দামের শাহেদ ড্রোন মোকাবিলার অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন।

জানা গেছে, একটি শাহেদ ড্রোনের দাম প্রায় ৩০ হাজার ডলার। এগুলো প্রতিরোধে ইউক্রেন প্রায় ৫ হাজার ডলার মূল্যের ছোট ইন্টারসেপ্টর তৈরি করেছে, যা দ্রুত উৎপাদন করা সম্ভব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু