প্রিয় মানুষের একটু স্পর্শ, আলিঙ্গন কিংবা হাত ধরে থাকা; মুহূর্তেই যেন মনটা হালকা হয়ে যায়। শুধু অনুভূতি নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। গবেষণা বলছে, প্রিয়জনের স্নেহময় স্পর্শ মানসিক চাপ কমাতে, উদ্বেগ প্রশমিত করতে এবং মনের প্রশান্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।