Apan Desh | আপন দেশ

সৌদি আরবে হামলায় বাংলাদেশিসহ নিহত ২

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:২১, ৮ মার্চ ২০২৬

সৌদি আরবে হামলায় বাংলাদেশিসহ নিহত ২

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মধ্যাঞ্চলের একটি হামলা এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

রোববার (০৮ মার্চ) সৌদি নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং অপরজন ভারতীয় বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি নিশ্চিত করেছে। এ তথ্য তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া পোস্টে জানিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) আগেই জানিয়েছিল, তারা সৌদির আল-খারজসহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববারের প্রাণহানির ঘটনাটিও আল-খারজ এলাকায় ঘটেছে।

আরও পড়ুন <<>>ভিজিট ভিসায় আমিরাতে ভিক্ষাবৃত্তি, মিলছে বিলাসবহুল গাড়ি

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক হামলার পর ইরান প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। এ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেটে ড্রোন হামলা চালানো হয়েছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়