Apan Desh | আপন দেশ

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০৮, ১২ মার্চ ২০২৬

আপডেট: ১০:৪৪, ১২ মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে হামলা চালিয়েছে ইরানে। জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে উত্তপ্ত হয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য। এ যুদ্ধের আঁচ লেগেছে পশ্চিম এশিয়া জুড়ে। তবে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় নতুন বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধ থামাতে রাজি ইরান বলেও জানিয়েছেন তিনি। তবে এ জন্য তিনটি শর্ত দিয়েছেন তিনি।

কেবল শর্ত পূরণ হলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সঙ্গে লড়াই থামাবে ইরান। পাশাপাশি আরব উপসাগরীয় দেশগুলির বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করবে ইরান বলে জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইরানের প্রেসিডেন্টন বলেছেন, তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কথা হয়েছে।

আরও পড়ুন<<>>ইরানকে ড্রোনযুদ্ধ শেখাচ্ছে রাশিয়া

তাদের তিনি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ চাইলে ইরানে চালানো হামলার ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের অধিকারগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসন চালাবে না, তার আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, ইহুদিবাদী (ইসরায়েল) এবং যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হওয়া এ যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো—ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে। যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না বলে আন্তর্জাতিকভাবে শক্তিশালী গ্যারান্টি দিতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু