কানাডার চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে তিনটি পুরষ্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। এ আসরে সেরা অভিনেত্রীর সম্মানও হাতিয়ে নিয়েছে সিনেমাটি। এ সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন পরিচালক মেজবাউর রহমান সুমন।