Apan Desh | আপন দেশ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বাকৃবির প্রাক্তন অধ্যাপক ড. এম এ রহিম

বাকৃবি প্রতিনিধি. আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৮, ৫ মার্চ ২০২৬

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বাকৃবির প্রাক্তন অধ্যাপক ড. এম এ রহিম

গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৬' পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এম এ রহিম ।  

বৃহস্পতিবার (০৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণ, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা, চিকিৎসা, জনপ্রশাসন এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হচ্ছে। অধ্যাপক ড. এম এ রহিম ছাড়াও গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে এবার আরও দুইজনকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে। 

আরও পড়ুন<<>>ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অধ্যাপক ড. এম এ রহিম বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

দীর্ঘদিন ধরে তিনি ফল ও সবজি উৎপাদন, উন্নত জাত উদ্ভাবন এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়ে গবেষণা করে আসছেন। কৃষকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা। ১৯৭৭ সাল থেকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়ে আসছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch