মিয়ানমারের সংঘাতকবলিত রাখাইন রাজ্যের কিয়াকতাও শহরে বিমান হামলা হয়েছে। এ হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩৬ জন। সোমবার (২৮ সেপ্টেম্বর) জান্তা সরকারের বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় এক ত্রাণকর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।