Apan Desh | আপন দেশ

প্রবাসী-ভিজিট ভিসাধারীদের জন্য কুয়েতের সুখবর

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯, ৯ মার্চ ২০২৬

প্রবাসী-ভিজিট ভিসাধারীদের জন্য কুয়েতের সুখবর

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সরকার প্রবাসী শ্রমিক ও ভিজিট ভিসাধারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।

এ সম্প্রসারণ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে কার্যকর হবে। এর জন্য রেসিডেন্সি বিভাগে সরাসরি যেতে হবে না। বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতির কারণে, এ বর্ধিত মেয়াদের জন্য কোনো ফি বা জরিমানা ধার্য করা হবে না।

আরও পড়ুন <<>> সৌদি আরবে হামলায় বাংলাদেশিসহ নিহত ২

এছাড়া, কুয়েতে বসবাসরত যে প্রবাসী শ্রমিক বা কর্মীরা বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং অনুমোদিত সময়সীমা অতিক্রম করেছে, তারা কুয়েতে ফিরতে না পারার কারণ দেখিয়ে তিন মাসের অনুপস্থিতির অনুমতি পাবেন। এ সুবিধা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। সশরীরে উপস্থিতির প্রয়োজন নেই এবং কোনো ফি বা জরিমানাও লাগবে না।

বাংলাদেশ দূতাবাস, কুয়েতের লেবার উইং স্পষ্ট করেছে, এ সিদ্ধান্ত প্রবাসী ও ভিজিট ভিসাধারীদের স্বার্থে নেয়া হয়েছে। সকল প্রযোজ্য ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে এ সুবিধা ভোগ করতে পারবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়