গণমাধ্যম কখনোই সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারের গঠনমূলক সমালোচনা করে রাষ্ট্রকে এগিয়ে নিতে সাহায্য করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কাদের গনি চৌধুরী।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সঙ্গে শত্রুতা করে কোনো সরকার উপকৃত হতে পারে না। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয়া এবং গঠনমূলক সমালোচনা করা গণমাধ্যমের কাজ, যা দেশ ও সরকারের জন্য কল্যাণকর