সৌদি আরব থেকে ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে পাঠানো হয়েছে। আকামা (বাসস্থান), সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শনিবার (১০ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেফতার করা হয়।