Apan Desh | আপন দেশ

সপ্তাহের শেষে ৫ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪০, ৫ মার্চ ২০২৬

সপ্তাহের শেষে ৫ বিভাগে বৃষ্টির আভাস

ফাইল ছবি, আপন দেশ

ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মূলত পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সক্রিয়তা এবং দক্ষিণ বঙ্গোপসাগরের স্বাভাবিক মৌসুমি লঘুচাপের প্রভাবে আবহাওয়ার এ পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তবে আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (০৮ মার্চ) সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ বৃষ্টির প্রবণতা পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, আজ থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবারও (০৬ মার্চ) সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন<<>>মার্চে তাপপ্রবাহ-কালবৈশাখীর আভাস

তবে শনিবার (০৬ মার্চ) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

রোববার ও সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। বৃষ্টির এ আভাস মূলত পশ্চিমা লঘুচাপের প্রভাব ও বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের সংমিশ্রণের ফলে তৈরি হতে যাচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়