ছবি : আপন দেশ
জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সংসদের বিরোধী দল স্পিকারের কাছে ইনসাফ চায়।’
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সংসদ ভবনে বিরতি দিয়ে আবার শুরু হওয়া অধিবেশনে তিনি এসব কথা বলেন।
এসময় স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান শফিকুর রহমান। তিনি বলেন, ‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। আশা করি, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। স্পিকারের কাছে সুবিচার পাবো।’
নিজেকে তরুণ দাবি করে জামায়াত আমীর বলেন, ‘স্পিকারকে নিরপেক্ষ অবস্থানে দেখবে জাতি, অতীতের মতো সংসদ আর নয়।’
আরও পড়ুন : গোলাম পরওয়ারের আসনে কারচুপির অভিযোগ
অতীতের মতো চরিত্রহননের সংসদে যেন পরিণত না হয়, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































