Apan Desh | আপন দেশ

মা হচ্ছেন ৬৬ বছরের অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৯, ৯ মার্চ ২০২৬

আপডেট: ১৩:২১, ৯ মার্চ ২০২৬

মা হচ্ছেন ৬৬ বছরের অভিনেত্রী

বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা

বলিউডের আলোচিত অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কম বিতর্কের মুখে পড়তে হয়নি। বর্তমানে ৬৬ বছর বয়সী এ অভিনেত্রীকে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। আর তা হলো তিনি নাকি ‘মা হতে চলেছেন’।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিছুদিন আগেই তার মেয়ে মাসাবা গুপ্তা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তার উপর এ বয়সে এসে তাকে নিয়ে এমন খবর রটে যাওয়ায় তুমুল জল্পনার সৃষ্টি হয় নেটদুনিয়ায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নীনা নিজেই।

এ গুঞ্জন প্রসঙ্গে কথা বলতে গিয়ে হেসে উড়িয়ে দিয়ে এ বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘ব্যস, এটাই বাকি ছিল—বাস্তব জীবনে ‘বাধাই হো’!”

প্রসঙ্গত, ‘বাধাই হো’ সিনেমায় নীনা ৬০ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন।

আর তাকে ঘিরে মূলত এ গুঞ্জনের সূত্রপাত ঘটে অভিনেত্রী রাশমিকা মান্দান্না ও বিজয় দেবরকোণ্ডার রিসেপশন অনুষ্ঠানে হাজির হওয়ার দিন। সেখানে শাড়ি পরা অবস্থায় এ অভিনেত্রীর পেট কিছুটা উঁচু দেখা যাওয়ায় অনেকেই সেটিকে ‘বেবি বাম্প’ বলে ধরে নেন। এর পরই সামাজিক মাধ্যমে তার গর্ভবতী হওয়ার গুজব ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন<<>>নারীর নিজের মতো বাঁচার অধিকার আছে: নুসরাত ফারিয়া

সেদিন কেন তার পেট উঁচু দেখাচ্ছিল সে ব্যাখ্যা দিতে গিয়ে নীনা গুপ্তা বলেন, এটা কোনো ‘বাধাই হো’-এর ঘটনা নয়, আমি গর্ভবতীও নই। আসলে শাড়ির কাপড়টা একটু মোটা ছিল, তাই আমাকে ও রকম দেখাচ্ছিল।

পরে কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, এ বয়সেও আমার গর্ভাবস্থা নিয়ে এমন জল্পনা হওয়াটা আমার ভালোই লেগেছে। এতে বোঝা যায়, আমরা একটি জাতি হিসেবে বদলাচ্ছি।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আলোচিত নীনা গুপ্তার সঙ্গে একসময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সম্পর্ক ছিল। সে সম্পর্ক থেকেই জন্ম নেন তাদের মেয়ে মাসাবা গুপ্তা। যদিও ভিভিয়ান শেষে স্ত্রী-পরিবারের কাছে নিজ দেশে ফিরে যান। এর পরও গর্ভপাতের সিদ্ধান্ত না নিয়ে মেয়ে মাসাবা গুপ্তার জন্ম দেন নীনা। ২০২৩ সালে ভিভিয়ান রিচার্ডস-নীনা গুপ্তার মেয়ে মাসাবার বিয়ে হয়। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের