Apan Desh | আপন দেশ

যমুনায় ধরা পড়ল ১০৫ কেজির বাঘাইড় মাছ

বগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২১, ১০ মার্চ ২০২৬

যমুনায় ধরা পড়ল ১০৫ কেজির বাঘাইড় মাছ

ছবি: আপন দেশ

বগুড়ার ধুনটে যমুনা নদীতে রঞ্জন চৌধুরী নামের এক জেলের বরশিতে ধরা পড়েছে প্রায় ১০৫ কেজি ওজনের মহাবিপন্ন বিশাল এক বাঘাইড় মাছ। মঙ্গলবার (১০ মার্চ) সকালের দিকে উপজেলার আওলাকান্দি ঘাট এলাকার যমুনা নদীতে মাছটি ধরা পড়ে। এত বড় মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

জানা যায়, মঙ্গলবার ভোর সকালে রঞ্জন চৌধুরী যমুনা নদীতে বরশি দিয়ে মাছ শিকারে যান। কিছুক্ষণ পর তার বরশিতে এ বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে তিনি ১ লাখ ২০ হাজার টাকা মূল্য ধরে স্থানীয়দের মধ্যে ভাগ-বাটোয়ারা করে মাছটি বিক্রি করেন। ১ হাজার টাকায় ৭৫০ গ্রাম দরে মাছটি বিক্রি হয়।

রিফাত নামে একজন বলেন, আমি কয়েকটা বাঘাইড় মাছ দেখেছি। তবে এতো বড় মাছ দেখিনি। মাছটির এক ভাগ আমিও নিয়েছি।

আরও পড়ুন <<>>সাম্য-গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে: শিমুল বিশ্বাস 

স্থানীয় মাওলানা মাহমুদুল হাসান বলেন, আমার জীবনে প্রথমবার যমুনা নদীতে এত বড় বাঘাইড় মাছ ধরা পড়তে দেখলাম। মাছটি দেখতে এলাকায় মানুষের ভিড় লেগে যায়।

জাহাঙ্গীর নামের নদী পাড়ে এক বাসিন্দা জানান, গত প্রায় ৪০ বছরে এ এলাকায় যমুনা নদীতে এত বড় মাছ ধরা পড়ার ঘটনা শোনা যায়নি। রঞ্জুন চৌধুরী নামের এক জেলের বরশিতে মাছটি ধরা পড়েছে। যমুনা পাড়ের মানুষ হিসেবে আমরা অনেক খুশি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়