Apan Desh | আপন দেশ

জুলাই আহত- শহীদ পরিবারের সঙ্গে শেকৃবির বৃহত্তর বগুড়া সমিতির ইফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৫৪, ১০ মার্চ ২০২৬

জুলাই আহত- শহীদ পরিবারের সঙ্গে শেকৃবির বৃহত্তর বগুড়া সমিতির ইফতার

ছবি: আপন দেশ

ফ্যাসিস্ট সরকারের আমলে গুম ও খুনের শিকার এবং চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে ব্যাতিক্রমী ইফতার মাহফিল করেছে বৃহত্তর বগুড়া সমিতির শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। 

সোমবার (০৯ মার্চ) বিকাল ৫টায় ঢাকায় শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ফ্যাসিবাদের আমলে গুমের-খুনের শিকার ও জুলাই শহীদ-আহত পরিবারের সদস্য এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবি-এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার। অনুষ্ঠানে তিনি ও অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ ভিকটিমদের পরিবারের সাথে সাক্ষাৎ করে ছোট্ট শিশুদের খোঁজ-খবর নেন এবং তাদের মাঝে ঈদের উপহার তুলে দেন।

আরও পড়ুন<<>> বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে বন্ধ হচ্ছে মেডিকেল কলেজ

এসময় আরও উপস্থিত ছিলেন– বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রোফেসর ড. মো. আব্দুল লতিফ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রাশেদুল ইসলাম, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেলাল, ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।

বৃহত্তর বগুড়া সমিতির প্রধান উপদেষ্টা ও ইউট্যাবের যুগ্ম মহাসচিব প্রোফেসর ড. এফ এম আমিনুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– সংগঠনটির উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কৃষিবিদ মাহমুদুল হাসান খান এবং মো. নাহিয়ান হোসেন।

প্রসঙ্গত, ইফতার মাহফিল অনুষ্ঠানের আগে গুম ও খুনের শিকার পরিবার এবং জুলাই গণআন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবির উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজ নয়, হুতি নিয়ন্ত্রিত এলাকা দিয়ে দেশে জ্বালানি আসছে শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার: অর্থমন্ত্রী পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু মেধাভিত্তিক দক্ষ জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে, আসছে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা