ছবি: আপন দেশ
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন ব্যক্তি দগ্ধ হয়েছেন।
বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন ব্যক্তি দগ্ধ হন এবং ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।
আরও পড়ুন <<>> অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্বগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় প্রেরণ করা হয়। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































