ছবি: সংগৃহীত
গত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। সর্বশেষ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটের দিকে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। কম্পন অনুভূত হতেই আতঙ্কিত মানুষ বহুতল ভবন থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন।
তবে অনেকেই জানেন না, প্রযুক্তির সহায়তায় ভূমিকম্প শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পাওয়া সম্ভব। স্মার্টফোনেই পাওয়া যায় এ অ্যালার্ট। এমনকি বড় ভূমিকম্পের পর সম্ভাব্য আফটার শকের সতর্কতাও জানায় ফোন।
গুগলের ক্রাইসিস রেসপন্স তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প শনাক্ত করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে আগাম সতর্কবার্তা পাঠায়।
আরও পড়ুন <<>> বাতাস থেকে পানি সংগ্রহের যন্ত্র আবিস্কার
গুগল ছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপেও এ সুবিধা রয়েছে। তবে অনেক সময় ফোনে সেটিংস বন্ধ থাকায় ব্যবহারকারীরা অ্যালার্ট পান না। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলে এ সুবিধা চালু করা যায়।
যেভাবে চালু করবেন ভূমিকম্প অ্যালার্ট
১. ফোনের Settings অপশনে যান
২. Safety & Emergency অপশনে প্রবেশ করুন
৩. সেখানে থাকা Earthquake Alerts অপশনটি চালু (On) করুন
৪. অতিরিক্ত নিরাপত্তার জন্য Emergency SOS Alerts চালু রাখুন
অ্যালার্ট পেতে অবশ্যই ফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, কয়েক সেকেন্ড আগের সতর্কবার্তাও জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই স্মার্টফোনের এ নিরাপত্তা সুবিধা চালু রাখা জরুরি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































