ছবি: আপন দেশ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। বুধবার (১১ মার্চ) লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় ১৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮০ পয়েন্টে।
আরও পড়ুন<<>>‘শেয়ারবাজারভিত্তিক অর্থায়ন বাড়ানো প্রয়োজন’
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করেছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ারদর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































