ছবি: সংগৃহীত
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে হোলি উৎসবের সময় মদপান করে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন যুবক অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার (১১ মার্চ) স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নাইমসহ চার যুবক স্পিরিটের বোতলে মদপান করেন। অসুস্থ হলে স্থানীয় লোকজন তাদের প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল ৫টার দিকে নাইম ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন <<>> ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পোশাক শ্রমিকদের লাঠিচার্জ
গুরুতর অসুস্থরা হলেন প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (২৬)। তাদের চিকিৎসা চলছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, ঘটনার তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































