শিক্ষার্থীদের পড়াশোনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে গুগল। স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু এআই টুল বন্ধ রাখার উদ্যোগ নিচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। শিক্ষার্থীদের বয়স, নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানা গেছে।