Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩২, ১১ মার্চ ২০২৬

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা 

বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি সংকট মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বন করছে সরকার। এর ধারাবাহিকতায় দেশের সব তফসিলি ব্যাংকের জন্য বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ সংকটের ঝুঁকি মোকাবিলায় রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে।

নির্দেশনায় তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা, উপশাখা ও অন্যান্য অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার জন্য নিম্নলিখিত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে—

বিদ্যুৎ সাশ্রয়: অফিসে বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার (এসি) এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার সীমিত করতে হবে। দিনের আলো সর্বাধিক ব্যবহার করতে হবে। অপ্রয়োজনে লাইট ও এসি বন্ধ রাখতে হবে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।

জ্বালানি সাশ্রয়: ব্যাংকের ব্যবহৃত যানবাহনের জ্বালানি খরচ কমাতে মিতব্যয়িতা অবলম্বন করতে হবে। ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার করতে হবে। সম্ভব হলে গাড়ি শেয়ারিং (কার-পুলিং) ব্যবস্থা গ্রহণ করতে হবে। জ্বালানি তেল ব্যবহার কমিয়ে আনুষঙ্গিক যাতায়াত ব্যয় সীমিত বা পরিহার করতে হবে।

আরও পড়ুন <<>> ঈদের ছুটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

ব্যবসায়িক কার্যক্রম: আলোকসজ্জা ও প্রচারণামূলক বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি ও বিধিনিষেধ মেনে চলতে হবে। অতিরিক্ত ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে চলতে হবে। বিদ্যুৎ জেনারেটরের জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ নিতে হবে।

এর সঙ্গে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার লেটার অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি দক্ষ ব্যবহার এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সাশ্রয়ী ব্যবহারের নির্দেশনাও পুনরায় অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ