ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিণ ভাষণ শুরুর আগেই হট্টগোল সৃষ্টি হয়। এরমধ্যেই ভাষণ দেন রাষ্ট্রপতি। এসময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়।
প্ল্যাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ করসহ বিভিন্ন স্লোগান লেখা লক্ষ্য করা যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।
আরও পড়ুন : দলীয় সব পদ থেকে হাফিজ উদ্দিনের পদত্যাগ
রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। এ ছাড়া বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































