Apan Desh | আপন দেশ

মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ৭ মার্চ ২০২৬

মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা

মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা

‘লাশ কাটা ঘরের পাশে ঘুম’

লাশ কাটা ঘরের পাশে ঘুমিয়ে আছি নিশ্চিন্তে।

ভেতরে ঘুমিয়ে আছে ধর্ষিতা মেয়ের শরীর,
কাটাছেঁড়ার উৎসবের অপেক্ষায় 
তারাদের সাথে খোশ গল্পে মাতোয়ারা।

বিভিন্ন নিউজ মিডিয়ায় ঈদের জৌলুস-
একবার সংঘবদ্ধ ধর্ষণ করেও তৃপ্ত নয় 
ক্ষমতার হাত ,
ফের বাবার হাত হতে কেড়ে নিয়ে ধন্য করেছে নষ্টামিতে; 
অতঃপর খুন।

এখন সে লাশ কাটা ঘরে অপেক্ষা করছে
পোস্টমর্টেমের প্লেটে ভাজা হতে,
অথবা ডোমের আঙ্গুলের নগ্ন চাপে
আবারও উঠে যেতে জোৎস্নার সিঁড়ি বেয়ে।

তাতে কার কী আসে যায়? 
দেশের পতাকা তো পতপত করে উড়বেই,
মানচিত্রের পথ থেমে যাবে না।

শুধু কবি পাবে না তার কবিতায় 
বিয়োগান্তক আর কোন চরিত্র।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ