Apan Desh | আপন দেশ

আসছে ‘ওয়েলকাম ফোর’, চমকের অপেক্ষা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৩, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৬:২৩, ১০ মার্চ ২০২৬

আসছে ‘ওয়েলকাম ফোর’, চমকের অপেক্ষা

ছবি: সংগৃহীত

জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’–এর চতুর্থ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। কমেডি ঘরানার এ সিরিজের নতুন পর্বে আবারও থাকছেন অক্ষয় কুমার।

প্রযোজক জানিয়েছেন, বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য গুছিয়ে আনার কাজ চলছে। খুব শিগগিরই কাস্টিং চূড়ান্ত করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ফিরোজ নাদিয়াদওয়ালা বলেন, ‘ওয়েলকাম-৪’ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে উদয় ভাই, মজনু ভাই ও ডক্টর ঘুঙরুর মতো জনপ্রিয় চরিত্রগুলো ফিরে আসবে। পাশাপাশি কয়েকজন নতুন খলনায়কও যুক্ত হবেন।

সিনেমার গান ও অ্যাকশন দৃশ্যে আন্তর্জাতিক আবহ আনতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনের শিল্পীদের যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রযোজকের মতে, নতুন কিস্তিটি দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসবে।

এদিকে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জনও নাকচ করেছেন নাদিয়াদওয়ালা। তিনি জানান, সিনেমাটির শুটিং শেষ হয়েছে এবং এটি এখন মুক্তির জন্য প্রস্তুত।

আরও পড়ুন <<>> যে লজ্জার কথা কখনও বলেননি অভিনেতা ফারুক

বিশাল বাজেটের এ ছবিতে শত শত ঘোড়া, সামরিক হেলিকপ্টার এবং দুবাইয়ে একটি গানের শুটিংয়ে প্রায় ৫৭০ কোটি টাকার বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হয়েছে। এতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করছেন আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া কিস্তি ‘ওয়েলকাম’ বক্স অফিসে বড় সাফল্য পায়। পরে ২০১৫ সালে এর দ্বিতীয় কিস্তি কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তি পায়। পরিচালক আনিস বাজমি–এর নির্মিত প্রথম দুটি কিস্তিই দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়