Apan Desh | আপন দেশ

সোনার দামে বড় পতন, নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩১, ১২ মার্চ ২০২৬

সোনার দামে বড় পতন, নতুন দাম নির্ধারণ

ছবি : আপন দেশ

টানা ২ দফা বাড়ানোর পর ফের দেশের বাজারে সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমেছে। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়