ছবি: আপন দেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করছে টাইগাররা। বুধবার (১১ মার্চ) দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠিয়েছে তারা।
সম্প্রতি বেশ কিছু টি–টোয়েন্টি খেলার পর আবারও ওয়ানডেতে ছন্দে ফিরতে বাংলাদেশের জন্য এ সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাছাড়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে র্যাংকিংয়ের হিসেব-নিকেশ তো থাকছেই।
পাকিস্তান বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে ২০১৫ সালের পর। সর্বশেষ সফরে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। গত বছর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজও খেলে গেছে পাকিস্তান। সে সিরিজে ২–১ ব্যবধানে হেরে যায় সফরকারীরা।
এদিন পাকিস্তান একাদশে ৪জন খেলোয়াড়ের অভিষেক হচ্ছে। দলটাতে একসঙ্গে এতজনের অভিষেক হচ্ছে ২০০৮ সালের পর। অভিষেক হচ্ছে সাহেবজাদা ফারহান, শামিল হুসেইন, আব্দুল সামাদ ও মাজ সাদাকাতের। দলটাতে বিশেষজ্ঞ স্পিনার শুধু আবরার আহমেদ।
আরও পড়ুন<<>>আজ বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে
বাংলাদেশ তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন নাহিদ রানা। ব্যাটিংয়ে সৌম্য সরকারের জায়গায় সুযোগ পেয়েছেন তানজিদ হাসান। মিডল অর্ডারে রয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, আবরার আহমেদ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































