ছবি: আপন দেশ
রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোসর, সংসদে তার বক্তব্য দেয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপ-নেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। বুধবার (১১ মার্চ) বিরোধী দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেয়ার অধিকার নেই। তিনি ফ্যাসিবাদের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেয়াচ্ছে আমরা পরিষ্কার নই। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো কাল দেখবেন।
আরও পড়ুন<<>>রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বৃহস্পতিবার যে সংসদ বসবে, সেখানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, বৈঠকে সে বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়েছে। যেহেতু অধিকাংশ এমপি নতুন, সংসদের ক্রাইটেরিয়া, ক্যারেক্টার বিষয়ে আমরা কিছু দিকনির্দেশনা দিয়েছি।
এর আগে জাতীয় সংসদ ভবনের নবম তলায় অবস্থিত বিরোধী দলীয় সভাকক্ষে এক বৈঠক করেন বিরোধী দলীয় সংসদীয় দলের সদস্যরা। এতে দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্ব করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































