Apan Desh | আপন দেশ

ভিজিট ভিসায় আমিরাতে ভিক্ষাবৃত্তি, মিলছে বিলাসবহুল গাড়ি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ৮ মার্চ ২০২৬

ভিজিট ভিসায় আমিরাতে ভিক্ষাবৃত্তি, মিলছে বিলাসবহুল গাড়ি

ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই। সাম্প্রতিক এক অভিযানে দেখা গেছে, কিছু ভিক্ষুকের কাছে মিলছে বিলাসবহুল গাড়ি ও বিপুল পরিমাণ নগদ অর্থ। পবিত্র রমজান মাসকে ঘিরে দেশটিতে ভিক্ষাবৃত্তিবিরোধী বিশেষ অভিযান শুরু করার পর এসব চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

জানা গেছে, দুবাই ও শারজাহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সম্প্রতি অভিযান চালিয়ে শতাধিক পেশাদার ভিক্ষুককে আইনের আওতায় এনেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের অধিকাংশই ভিজিট ভিসায় আমিরাতে প্রবেশ করে মানুষের ধর্মীয় ও মানবিক অনুভূতিকে কাজে লাগিয়ে অর্থ সংগ্রহ করছিল।

অভিযানে এমন কিছু তথ্য উঠে এসেছে যা অনেককে বিস্মিত করেছে। এর মধ্যে একজন ভিক্ষুকের কাছ থেকে একাধিক বিলাসবহুল গাড়ি এবং বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়েছে। অসুস্থতা বা চরম দারিদ্র্যের অভিনয় করে মানুষের সহানুভূতি অর্জন করাই ছিল তার প্রধান কৌশল।

কর্তৃপক্ষ জানিয়েছে, আমিরাতে ভিক্ষাবৃত্তি একটি শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে ধরা পড়লে অন্তত পাঁচ হাজার দিরহাম জরিমানা এবং তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আর কেউ যদি সংগঠিতভাবে ভিক্ষাবৃত্তির চক্র পরিচালনা করে, তবে তার বিরুদ্ধে এক লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

আরও পড়ুন <<>> তুরস্কে বাবা-ছেলের মৃত্যু

উল্লেখ্য, রমজান মাসে মানুষের দান করার প্রবণতা বেশি থাকায় এ সময় ভিক্ষাবৃত্তির ঘটনাও বাড়ে। তাই প্রতিবছরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।

একই সঙ্গে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সরাসরি কাউকে অর্থ না দিয়ে সরকার অনুমোদিত ও নিবন্ধিত দাতব্য সংস্থার মাধ্যমে দান করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সড়ক বা অনলাইনে কোনো সন্দেহভাজন ভিক্ষুক দেখলে পুলিশের নির্দিষ্ট অ্যাপ বা সহায়তা নম্বরে দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ