পদে বসেই নজিরবিহীন আয়োজন করলেন দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান। গুলশানের সরকারি বাসভবনে কর্মকর্তাদের নিয়ে জমকালো ভূরিভোজ, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন ঘিরে উঠেছে নানা প্রশ্ন। কমিশনের ইতিহাসে নজিরবিহীন এ আয়োজনে কর্মকর্তাদের বাধ্যতামূলক উপস্থিতির অভিযোগও উঠেছে।