জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর করেছে আদালত। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। রোববার (০৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।