ছবি: সংগৃহীত
ভারতের বিধানসভায় রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক। গেল ৫ মার্চ তিনি মনোনয়নপত্র দাখিল করেন। সোমবার (০৯ মার্চ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হওয়ার শংসাপত্র গ্রহণ করেন এ অভিনেত্রী।
মনোনয়ন জমা দেয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেন কোয়েল। তিনি বলেন, বিষয়টি তার কাছে অসাধারণ মনে হচ্ছে। এটি একটি বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
কোয়েল বলেন, মানুষের আশীর্বাদ চান তিনি। মানুষের উপকারে আসতে এবং তাদের পাশে দাঁড়াতে চান বলেও জানান অভিনেত্রী।
তবে রাজনীতিতে তার প্রবেশ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে। অনেক ভক্তও তার এ সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট নন।
ব্যক্তিগত জীবন বরাবরই বিতর্কের বাইরে রেখেছেন কোয়েল। তাই হঠাৎ তার রাজনীতিতে যোগ দেয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হয়েছে।
এ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বলেন, শুনেছেন কোয়েল দেশের সেবা করতে চান। দেশের জন্য কাজ করার ইচ্ছা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।
তবে শ্রীলেখা স্পষ্ট করে জানান, তিনি তৃণমূল কংগ্রেস এর সমর্থক নন। তাই মন থেকে শুভেচ্ছা জানানো তার পক্ষে সম্ভব নয়।
আরও পড়ুন <<>> চলচ্চিত্র অঙ্গনকে ডাস্টবিন বলার কারণ জানালেন অপু বিশ্বাস
তিনি আরও বলেন, ব্যক্তি হিসেবে কোয়েলকে তিনি পছন্দ করেন। কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি। এক সময় তাদের পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলেও জানান শ্রীলেখা।
এদিকে কোয়েলের রাজনীতিতে যোগ দেয়া নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তার বাবা রঞ্জিত মল্লিকও। তিনি বলেন, কোয়েল এখন বড় হয়েছে এবং যথেষ্ট বুঝদার। নিজের সিদ্ধান্ত সে ভেবেচিন্তেই নিয়েছে বলে মনে করেন তিনি।
বাবা হিসেবে তিনি শুধু একটি কথাই বলেছেন—সৎ পথে থেকে ভালো কাজ করুক, সেটিই তার প্রত্যাশা।
অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন কোয়েল। সর্বশেষ তাকে দেখা গেছে মিতিন মাসি ৩ সিনেমায়, যা মুক্তি পায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে। এছাড়া শোনা যাচ্ছে, অভিনেতা দেব এর সঙ্গে তিনি কাজ করবেন নতুন সিনেমা খাদান ২ এ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































