Apan Desh | আপন দেশ

গ্রামবাংলার জীবনের ক্যানভাসে পলিমাটির কঙ্কাল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ১১ মার্চ ২০২৬

আপডেট: ২০:৫১, ১১ মার্চ ২০২৬

গ্রামবাংলার জীবনের ক্যানভাসে পলিমাটির কঙ্কাল

গ্রামবাংলার আবহমান ভালোবাসা থেকে জন্ম নেয় এক পলিমাটির কঙ্কালের উপাখ্যান। এর শরীরে ধারণ হয়েছে জীবনের চলমান নানা চরিত্রের প্রাত্যহিক রূপ, রস, গন্ধ ও স্পর্শের সবটুকু। প্রতিটি মুহূর্ত রসদ হিসেবে পুষে তুলেছে কঙ্কালের জীবনের ধারাবাহিকতা।

নদীমাতৃক দেশের মানুষের ঘটনাবহুল জীবনকে সময়ের কোনো অপলাপ ছাড়াই সরল ও আয়াসসাধ্যভাবে পাঠকের সামনে তুলে ধরাই গল্পগ্রন্থটির ক্ষুদ্র প্রয়াস।

লেখক মিসির হাসনাইন আঞ্চলিক ভাষার কবিতা লিখে লেখালেখির জগতে পরিচিত হলেও, গল্পের এ জগতে এটি তার প্রথম প্রচেষ্টা। লেখকের মনোজগতে ফুটে ওঠা আলেখ্য, যেন কনে দেখা আলোর মতো, সুমধুর ছন্দে গল্পগুলোতে পরিস্ফুটিত হয়েছে।

আরও পড়ুন <<>> একজন তালেব মাস্টারের স্রষ্টা আশরাফ সিদ্দিকী

আশা করা যায়, ভবিষ্যতে মিসির হাসনাইন আরও গল্প, কবিতা ও উপন্যাসের মাধ্যমে পাঠকদের মনোরঞ্জন করবেন। তার লেখনী বাংলার গ্রামীণ জীবনের অপরূপ শোভা ও শ্রী বৃদ্ধিতেও অবদান রাখবে।

গল্পগ্রন্থ: পলিমাটির কঙ্কাল
লেখক: মিসির হাসনাইন
প্রকাশনা: লালপিঁপড়া প্রকাশন, অমর একুশে বইমেলা স্টল নং ৪১০
মূল্য: ৩০০ টাকা
অর্ডার: স্টল থেকে বা অনলাইন (রকমারি.কম)-এ অর্ডার করা যাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ