Apan Desh | আপন দেশ

নারীর নিজের মতো বাঁচার অধিকার আছে: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৩, ৮ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৫৪, ৮ মার্চ ২০২৬

নারীর নিজের মতো বাঁচার অধিকার আছে: নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকে

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর ৮ মার্চ উদযাপিত এ দিনটি নারীর অধিকার, মর্যাদা ও সমতার দাবিকে সামনে আনার প্রতীক। নারী শ্রমিকদের অধিকার আদায়ের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ইতিহাস থেকেই দিবসটির সূচনা।

রোববার (০৮ মার্চ) দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের পোস্টে একটি ভিডিও যুক্ত করে নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন তিনি।

পোস্টের ক্যাপশনে ফারিয়া লেখেন, একজন নারী কেন এটা করল, কেন ওটা করল? কেন এমন পোশাক পরল, কেন এমন সিদ্ধান্ত নিল—তার প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার এ অভ্যাস থেকেও বের হয়ে আসি।

আরও পড়ুন <<>> আলভীর ‘শেষ পোস্টে’ ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

তিনি আরও লেখেন, আমরা কি শুধু ব্যাখ্যা দেয়ার জন্য জন্মেয়েছি? প্রতিটি পদক্ষেপের জবাবদিহি করতেই হবে? মানুষতো, স্বপ্ন আছে, মতামত আছে, স্বাধীনতা আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে। তাই এ নারী দিবসে আমাদের শুধু নিজের মতো থাকতে দিন। তাহলেই চলবে।

তার মতে, অধিকার কখনোই লিঙ্গভিত্তিক হওয়া উচিত নয়। নারী বা পুরুষ—পরিচয় যাই হোক, প্রত্যেক মানুষের সমান অধিকার ও স্বাধীনতা থাকা প্রয়োজন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের