হাফিজ উদ্দিনে আহমদ
নামাজের বিরতির পর বেলা দেড়টার একটু পরেই সংসদ অধিবেশন শুরু হয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন বলেছেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আর এ সংসদ গণতন্ত্রের প্রতীক।
স্পিকার জানান, বিভিন্ন সময় স্বৈরশাসকের আগমন ঘটেছে। বাংলাদেশের জনগণ লড়াই করেছে। জুলাই গণ–অভ্যুত্থানে ফ্যাসিস্ট জনগণকে বিদায় দেয়া হয়েছে। এ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।
জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকার ও বিরোধী দল উভয়পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে বলে উল্লেখ করেন স্পিকার ।
নিরপেক্ষতার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন-যোগ করেন স্পিকার।
তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ, এ হোক আমাদের মূলমন্ত্র।
এর আগে সংসদের সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় সভায় মেজর হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার নির্বাচিত করা হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































