Apan Desh | আপন দেশ

ঈদের ছুটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৪, ১১ মার্চ ২০২৬

ঈদের ছুটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে আগামী ১৮ মার্চ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

নির্দেশনায় বলা হয়, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগেই কয়েক দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর সঙ্গে সরকার নির্বাহী আদেশে ১৮ মার্চ এক দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৮ মার্চ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এ নির্দেশনা জারি করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারার ক্ষমতাবলে। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে বিষয়টি জানিয়েছে।

আরও পড়ুন <<>> ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর

এদিকে চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ সরকারি ছুটি থাকবে।

এর আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি রয়েছে। এর সঙ্গে নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাবেন।

তবে কেউ যদি ২৪ ও ২৫ মার্চ অতিরিক্ত ছুটি নেন, তাহলে ছুটি আরও দীর্ঘ হতে পারে। কারণ ২৬ মার্চ রয়েছে স্বাধীনতা দিবস এর সরকারি ছুটি। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটি দাঁড়াতে পারে টানা ১২ দিন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়