Apan Desh | আপন দেশ

আলভীর ‘শেষ পোস্টে’ ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২১, ৭ মার্চ ২০২৬

আলভীর ‘শেষ পোস্টে’ ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ছবি : আপন দেশ

সদ্যপ্রয়াত স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। গভীর রাতে করা এ ফেসবুক পোস্টকে নিজের ‘শেষ পোস্ট’ বলে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) রাতে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন আলভী। ওই স্ট্যাটাসে তিনটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন আলভী। 

তিনি জানান, নেপালে শুটিংয়ে যাওয়ার দিন থেকে বাড়িতে ইকরার মেয়ে ও ছেলে বন্ধুরা নিয়মিত যাওয়া-আসা করত। বাড়িতে মধ্যরাত পর্যন্ত চলতো মদ, গাঁজার পার্টি। বাড়ির সিসিটিভি ফুটেজে তা পাওয়া যাবে।

অভিনেতা আরও জানান, ইকরার ফোন ‘কে’ ডিসেবল করেছে তা ফোন ফরেনসিক রিপোর্টে জানার কথা। একইসঙ্গে নিজের ফোনে ইকরার সঙ্গে আলাপচারিতাও তদন্তকারীদের খতিয়ে দেখার অনুরোধ জানান তিনি।
 
তৃতীয় পয়েন্ট হিসেবে অভিনেতা পোস্টমর্টেম রিপোর্ট প্রসঙ্গে প্রশ্ন তোলেন। তিনি জানান, ইকরার মৃত্যুর পর তার পোস্টমর্টেম করাতে কেন বাধা দেয় তার পরিবার, তা খতিয়ে দেখা উচিত। একই সঙ্গে কোনোভাবেই যেন এ রিপোর্ট তৈরিতে কারও চাপে আসল তথ্য বদলে ফেলা না হয় সে অনুরোধ করেন।
 
এরপর স্ত্রীর পরকীয়া প্রসঙ্গে জানান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টের ৪১তম ব‍্যাচের নাবিদের সঙ্গে ইকরার কী? আফসোস করে এ সময় আলভী জানান, তার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে ও বাসর করে। ভালোবাসার টানে স্ত্রীর এ ভুল বুকে পাথর চাপা দিয়ে মেনে নেন তিনি।
 
পোস্টের সবশেষে আলভী জানান, উপরের মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা ও তার কর্মক্ষেত্রের মানুষদের বেইমানি তাকে দমিয়ে দেবে, হয়তো বাঁচতে দেবে না। তাই অভিনেতার অবর্তমানে ছেলে রিজিকের কথা ভেবে হলেও যেন তার ভক্তরা ‘ইকরা মৃত্যুর আসল রহস্য’ সবার প্রকাশ্যে আনেন সে অনুরোধ জানান আলভী।
 
প্রসঙ্গত, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।

আরও পড়ুন : সমাজকে কাঠগড়ায় তুললেন শবনম ফারিয়া

রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির। গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎই মারা যান ইকরা। ওইদিন দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

এ সময় ইকরার স্বামী আলভী একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে নেপালে অবস্থান করছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়