Apan Desh | আপন দেশ

বাতিলকৃত প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২৫, ৯ মার্চ ২০২৬

বাতিলকৃত প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার সুযোগ

ফাইল ছবি, আপন দেশ

নানা সময় নানা কারণে বাতিল হওয়া প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করার সুযোগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, যাদের কার্ড বাতিল হয়েছে, তারা প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২৫ অনুযায়ী পুনর্বিবেচনার জন্য প্রেস অ্যাক্রেডিটেশন আপিল কমিটি বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে পারেন। 

আরও পড়ুন<<>>এখন টিভির ৪ সাংবাদিককে শোকজ, বিএইচআরএফের উদ্বেগ

নির্ধারিত আবেদন ফরম তথ্য অধিদফতরের ওয়েবসাইট (pressinform.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।

এর আগে নানা অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে নেতৃস্থানীয় পদে থাকা কয়েক ডজন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে অন্তর্বর্তী সরকার। 

আপন দেশ/এসআর.

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়