Apan Desh | আপন দেশ

পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩

সিলেট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৪, ১০ মার্চ ২০২৬

পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩

ছবি: আপন দেশ

সিলেট নগরের চৌকিদেখি এলাকায় পেট্রোল পাম্পের এক কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

পুলিশ জানায়, রাতে অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ফাহিম আহমদ (২১), তামিম আহমদ (১৯) এবং তানজিম আহমদ সজীব (১৯)। এর আগে সোমবার (০৯ মার্চ) সন্ধ্যায় নগরের চৌকিদেখি এলাকায় অবস্থিত উত্তরা পেট্রোল পাম্প এ এ ঘটনা ঘটে।

আরও পড়ুন <<>> পাইপলাইনে তিন লাখ ৩৬ হাজার টন ডিজেল

পুলিশ জানায়, মোটরসাইকেলে এসে কয়েকজন যুবক সিরিয়াল ভেঙে জ্বালানি নিতে চান। এতে আপত্তি জানান পাম্পের কর্মচারী। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হামলা চালানো হয়। হামলাকারীরা পাম্প কর্মচারীকে মারধর করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পর আহত কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট হাম উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দুনীর্তির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী দেড়শ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট জ্বালানি তেলের বাড়তি দামে পুড়ছে নিত্যপণ্যের বাজার সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ হজযাত্রী, মারা গেছেন ২ জন মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্বাস্থ্যকেন্দ্র’ ছাত্রশিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি গরমে নাভিশ্বাস রাজধানীবাসীর, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা এ লড়াই কখনোই থামবে না : ডাকসু জিএস রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছরেও মেলেনি বিচার লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল