একই জমি বারবার অধিগ্রহণ, ভুয়া মালিক দাঁড় করিয়ে কোটি কোটি টাকা ছাড়। ঢাকা জেলা প্রশাসনের এলএ শাখা-৩ ঘিরে উঠেছে এমন গুরুতর অভিযোগ। আপন দেশ’র অনুসন্ধানে মিলেছে ওভারল্যাপিং জমি, বিতর্কিত মালিকানা ও অতিমূল্যায়িত অবকাঠামোর বিপরীতে বিপুল সরকারি অর্থ পরিশোধের তথ্য। এর কেন্দ্রে এডিসি শামীম হুসাইন ও সার্ভেয়ার কেশব লাল দেবসহ সংশ্লিষ্টরা।