কম শুল্কের পণ্যের আড়ালে আনা হচ্ছে উচ্চ শুল্কের নানা পণ্য। টুথপিক, পাওয়ার স্প্রেয়ার মেশিনের ঘোষণা দিয়ে আনা হয়েছে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু ও বিয়ারিং। এভাবে পণ্যের মিথ্যা ঘোষণা দিয়ে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করেছেন কয়েকটি প্রতিষ্ঠানের আমদানিকারকেরা।