Apan Desh | আপন দেশ

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৬, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ২১:০২, ১৩ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। সে রিপোর্টে অবস্থার অবনতি ধরা পড়ে। এরপর দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে। সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেয়া হয়েছে।

তিনি বলেন, মেডিকেল বোর্ডে দেশের খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। বোর্ডে আছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলাম। তাদের সঙ্গে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরাও যুক্ত রয়েছেন।

আরও পড়ুন <<>> মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। এসময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার কাছে মির্জা আব্বাসের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ