Apan Desh | আপন দেশ

ইরানের নতুন নেতা বেঁচে থাকলেও আশঙ্কাজনক : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৭, ১৩ মার্চ ২০২৬

ইরানের নতুন নেতা বেঁচে থাকলেও আশঙ্কাজনক : ট্রাম্প

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেঁচে থাকলেও আশঙ্কাজনক।’

বৃহস্পতিবার (১২ মার্চ) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

ট্রাম্প বলেন, ‘হামলার পর তার আহত হওয়ার যে খবর ছড়িয়েছে, সেটি পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না। আমার মনে হয় তিনি সম্ভবত আহত। তিনি হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে বেঁচে থাকতে পারেন।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির প্রথম ভাষণ সম্প্রচারের পর ট্রাম্প এই মন্তব্য করেন।

চলতি সপ্তাহের শুরুতে সাইপ্রাসে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত দ্য গার্ডিয়ান পত্রিকাকে জানান, ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা খামেনি আহত হয়েছেন।

ওই একই হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি এবং পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।

আরও পড়ুন : রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

এর মাধ্যমে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত সেই খবরের সঙ্গেও মিল পাওয়া যায় যেখানে বলা হয়েছিল, ওই হামলায় মোজতবা খামেনি আহত হয়েছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়