রাজধানী ঢাকার নদ্দা এলাকায় ফুটওভার ব্রিজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশের বিদ্যুতের লাইন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ফুটওভার ব্রিজের দিকে এবং আশপাশের ভবনগুলোর দিকে ছড়িয়ে পড়তে শুরু করে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আরও পড়ুন<<>> ‘ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেয়া হয়েছে’
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, নদ্দা এলাকায় ফুটওভার ব্রিজের পাশে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুইটি ইউনিট পাঠানো হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































