Apan Desh | আপন দেশ

স্বপ্ন পুরণের পথে ইবি শিক্ষার্থী আজাহার

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৪, ১৩ মার্চ ২০২৬

স্বপ্ন পুরণের পথে ইবি শিক্ষার্থী আজাহার

ছবি: আপন দেশ

প্রতিবন্ধকতাকে জয় করে স্বপ্ন পুরণের পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আজাহারুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালিত ফিজিক্যালি চ্যালেঞ্জড ট্যালেন্ট হান্ট-২০২৬ এ প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিসিবির পরিচালক ও ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের সভাপতি মো. জুলফিকার আলী খান এবং সদস্য সচিব মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন<<>>জেগে আছে মশা, ঘুমিয়ে আছে ইবি প্রশাসন

এতে বলা হয়, দেশব্যাপী ট্যালেন্ট হান্ট কর্মসূচির মাধ্যমে প্রতিভাবান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিসিবির অভিজ্ঞ নির্বাচন কমিটির পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে বেশ কিছু খেলোয়াড়কে প্রাথমিকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে মনোনীত খেলোয়াড়দের মধ্য থেকে ট্রায়াল ম্যাচের মাধ্যমে শিগগিরই বাংলাদেশ জাতীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গঠন করা হবে।

এ অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইবি শিক্ষার্থী আজাহারুল ইসলাম বলেন, ছোট থেকেই আমার খুব ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে তা হয়ে ওঠেনি। আমার স্বপ্ন পূরণ করতে পাশে থেকে দিকনির্দেশনা এবং সার্বিক ভাবে সহযোগিতা করেছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। পাশাপাশি আজকের এই অর্জনের পিছনে আমার বাবা মায়ের দোয়া এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সাবিক ভাইয়ের সার্বক্ষণিক সহযোগিতা অত্যন্ত কার্যকরী অবদান রেখেছে। সবার দোয়ায় আমি সামনেও এগিয়ে যেতে চাই এবং লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে চাই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়