Apan Desh | আপন দেশ

সিরিজ নিশ্চিতের ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৪, ১৩ মার্চ ২০২৬

সিরিজ নিশ্চিতের ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। এমন সমীকরণ সামনে রেখে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের মতো শুক্রবারও (১৩ মার্চ) টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে লাল সবুজ দল। ফলে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে সফরকারিরা।

এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।  

প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউটের নজির গড়ে পাকিস্তান। নাহিদ রানার গতি ঝড়ে তারা ৩০.৪ ওভারে অলআউট হয়েছে ১১৪ রানে। ক্যারিয়ারসেরা বোলিং করেছেন রানা। ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। জবাবে সে লক্ষ্য তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়েই তাড়া করেছে বাংলাদেশ।

আরও পড়ুন<<>>আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ 

এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তান একটি পরিবর্তন এনেছে। আবরার আহমেদ বাড় পড়েছেন, একাদশে ঢুকেছেন হারিস রউফ।  

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। 

পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু