Apan Desh | আপন দেশ

‘দেড় দশক ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল না’

সিলেট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ১৩ মার্চ ২০২৬

‘দেড় দশক ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল না’

হুমায়ুন কবির। ছবি: আপন দেশ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, গত দেড় দশক ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল না, ছিল শেখ হাসিনার সঙ্গে। সম্পর্ক করতে হবে দুই দেশের জনগণের সঙ্গে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে  তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। কিন্তু সে যাতে ভারত থেকে কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে সে বিষয়ে যদি ভারত নিশ্চিত করে তাহলে আমাদের মধ্যে সম্পর্কের বাধা না।

আরও পড়ুন <<>> ভিজিএফ কার্ড নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪০

তিনি বলেন, হাদী হত্যাকাণ্ডের বিচার হবে। সরকার এ বিচারের অগ্রাধিকার দেবে। অপরাধীদের ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সঙ্গে কথা চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়