Apan Desh | আপন দেশ

সংসদে ব্যবহৃত হেডফোনের দাম কত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ১৩ মার্চ ২০২৬

সংসদে ব্যবহৃত হেডফোনের দাম কত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ব্যবহৃত হেডফোন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংসদে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে সমালোচনা করেছেন ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম। তিনি বলেন, অধিবেশন চলাকালে অনেক সংসদ সদস্যের হেডফোন ঠিকমতো কাজ করছিল না।

তবে সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্র্যান্ড Shure–এর তৈরি। মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম ও হেডফোন তৈরির জন্য বিশ্বজুড়ে পরিচিত এ প্রতিষ্ঠান।

সাংসদদের ব্যবহারের জন্য দেয়া হেডফোনটি Shure SRH240A মডেলের। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, একই সিরিজে আরও কয়েকটি হেডফোন বাজারে রয়েছে, তবে দামের দিক থেকে এটি তুলনামূলকভাবে সবচেয়ে কম দামের মডেল।

ই–কমার্স প্রতিষ্ঠান Amazon–এর ওয়েবসাইটে দেখা যায়, SRH240A মডেলের হেডফোনটির মূল্য প্রায় ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা।

আরও পড়ুন <<>> তেলের সন্ধান দিতে এলো ‘তেল কই’ অ্যাপ

এছাড়া একই ব্র্যান্ডের আরও কিছু মডেলের দামও তুলনামূলক বেশি। যেমন— Shure AONIC 50 GEN 2 মডেলের দাম ৩৮৯ মার্কিন ডলার (প্রায় ৪৭ হাজার ৭৫০ টাকা)। Shure SRH840A মডেলের দাম ১৬৯ ডলার (প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা)। Shure SRH440A মডেলের দাম ১০৯ ডলার (প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা)। Shure SRH1540 মডেলের দাম ৫০০ ডলার (প্রায় ৬১ হাজার ৩৭৫ টাকা)। Shure SRH1840 মডেলের দাম ৫৪৯ ডলার (প্রায় ৬৭ হাজার ৩৩২ টাকা)।

সংসদে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে সমালোচনা ওঠায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই মনে করছেন, সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে ব্যবহৃত যন্ত্রপাতির মান আরও উন্নত হওয়া প্রয়োজন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়